Thursday, May 14, 2015

গুগল ক্রোমে কাজ করুন সহজে



ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) গুগল ক্রোেম কিছু বিষয় জানা থাকলে কাজ অনেক সহজ হয়। জেনে নিন তেমন কিছু কৌশল।

জমা থাকবে সবকিছু: যদি একাধিক কম্পিউটারে কাজ করে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে নতুন করে অন্য কম্পিউটারে গুগল ক্রোমের জন্য আলাদা সেটিংস করতে হবে না। চাইলেই একই বুকমার্কস, এক্সটেনশনস, থিম, হিস্ট্রিকে অন্য কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, এক কম্পিউটারে যে কাজ করেছেন, একই কাজ বা ওয়েব ঠিকানা আর মনে রাখতে হবে না। অন্য কম্পিউটারে গিয়ে ঠিক সেটিই ব্যবহার করতে পারবেন। এ জন্য Sign in to Chrome-এ আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে হবে। ক্রোমে লগইন করা না থাকলে ব্রাউজারের ওপরের ডান পাশের সেটিংস থেকে Sign in to Chrome-এ ক্লিক করুন। লগইন মেনু এলে জিমেইলের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন। অন্য কম্পিউটারে কাজ করলে একই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আবার সেই ব্রাউজারে Sign in to Chrome-এ লগইন করতে হবে।

পিন ট্যাব: কোনো ওয়েব ঠিকানা বা সংযোগকে (লিংক) যদি প্রতিদিন খোলার দরকার পড়ে, তবে সেই ট্যাবকে পিন করে রাখতে পারেন। তাহলে সেই ট্যাব প্রতিবার ব্রাউজার চালু হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। নতুন করে খোলার দরকার হবে না। এটি করতে কাঙ্ক্ষিত ট্যাবের ওপর মাউসের ডান বোতাম চেপে Pin tab-এ ক্লিক করুন।

No comments:

Post a Comment